সোমবার

১৩ জুলাই, ২০২৬ ২৯ আষাঢ়, ১৪৩৩

৪৮ ঘণ্টায় নতুন এলাকায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১৪:০১

শেয়ার

৪৮ ঘণ্টায় নতুন এলাকায় বন্যার শঙ্কা
ছবি সংগৃহীত

দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন নতুন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (১৩ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, বর্তমানে দেশের পাঁচটি পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো বান্দরবান ও দোহাজারী স্টেশনে সাঙ্গু নদী, সুনামগঞ্জের মারকুলিতে কুশিয়ারা নদী, সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এবং নেত্রকোণার কলমাকান্দায় সোমেশ্বরী নদী।

পানি বৃদ্ধির কারণে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম; উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ; এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

তবে কিছু এলাকায় পরিস্থিতির উন্নতির সম্ভাবনাও রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীসংলগ্ন এলাকা এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদীর অববাহিকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।



banner close
banner close