বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

৮২ ফুট রামমূর্তি স্থাপনের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরনী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১৩:০১

আপডেট: ১৩ জুলাই, ২০২৬ ২১:৪২

শেয়ার

৮২ ফুট রামমূর্তি স্থাপনের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরনী গ্রেপ্তার
ছবি সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮২ ফুট রামমূর্তি স্থাপনের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরনী দাসকে মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান।

তিনি জানান, রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সিআইডির একটি বিশেষ দল পলাশবাড়ীতে অভিযান চালিয়ে হরিদাস চন্দ্র তরনী দাসকে আটক করে। পরে পলাশবাড়ী থানার পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

ওসি সরোয়ার আলম খান বলেন, ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানিলন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ২০২২ সালের ৮ নভেম্বর বিভিন্ন সরকারি কর্মকর্তা ও মন্ত্রীর ভুয়া পরিচয় ব্যবহার, বদলি বাণিজ্য, টেন্ডারে অনিয়ম এবং প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় র‌্যাব তাকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে তিনি ওই মামলায় জামিন পান।

হরিদাস চন্দ্র তরনী দাস সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ীতে ৮২ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে ব্যাপক আলোচনায় আসেন। কয়েক মাস ধরে এ প্রকল্পের বিরোধিতা করে বিভিন্ন সংগঠন আন্দোলন চালিয়ে আসছিল। তারা মূর্তি নির্মাণ বন্ধ, হরিদাসের গ্রেপ্তার এবং তার সম্পদের উৎস অনুসন্ধানের দাবি জানিয়ে আসছে।

এদিকে, হরিদাসের বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করে প্রতারণার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



আরও পড়ুন: