রবিবার

১২ জুলাই, ২০২৬ ২৮ আষাঢ়, ১৪৩৩

বন্যাদুর্গত ১১ জেলায় উদ্ধার-ত্রাণ সহায়তায় কাজ করবে বিজিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ১৬:২৮

শেয়ার

বন্যাদুর্গত ১১ জেলায় উদ্ধার-ত্রাণ সহায়তায় কাজ করবে বিজিবি
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ১১ জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণসামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো: বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলা।

রবিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্যাকবলিত জেলাগুলোতে পানিবন্দি মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বিজিবির উদ্ধারকারী দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি, দুর্গত এলাকার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিজিবির মেডিকেল টিম এসব জেলায় নিয়োজিত রয়েছে।

বিজিবি সদরদপ্তর থেকে জানানো হয়েছে, দেশের এই সংকটময় মুহূর্তে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বিজিবির প্রতিটি রিজিয়ন ও ব্যাটালিয়নকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।



banner close
banner close