বুধবার

৮ জুলাই, ২০২৬ ২৪ আষাঢ়, ১৪৩৩

শাপলা গণহত্যা মামলার তদন্ত শেষ, ২১ জুলাই অভিযোগ দাখিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬ ২২:০৫

শেয়ার

শাপলা গণহত্যা মামলার তদন্ত শেষ, ২১ জুলাই অভিযোগ দাখিল
ছবি সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে কথিত গণহত্যার ঘটনায় তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বুধবার সাংবাদিকদের তিনি জানান, তদন্ত শেষে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, এ মামলায় আসামি হিসেবে রাখা হচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকটি বাহিনীর তৎকালীন প্রধান, কয়েকজন সাংবাদিক এবং কয়েকজন সাবেক মন্ত্রীকে।



banner close
banner close