সোমবার

৬ জুলাই, ২০২৬ ২২ আষাঢ়, ১৪৩৩

হামের প্রকোপে আরও তিন শিশুর প্রাণহানি, আক্রান্ত ১,১০৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ১৬:৪২

আপডেট: ৬ জুলাই, ২০২৬ ১৬:৪৬

শেয়ার

হামের প্রকোপে আরও তিন শিশুর প্রাণহানি, আক্রান্ত ১,১০৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৬ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৪৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৪১ শিশু মারা গেছে। এছাড়া, ২৪ ঘণ্টায় ১৫৯ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪৭।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬ হাজার ৫৬৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৭৯১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৯ হাজার ৭৩৪ রোগী, যাদের মধ্যে ৮৬ হাজার ৬২ জন ছাড়পত্র পেয়ে এরইমধ্যে বাড়ি ফিরেছে।



banner close
banner close