সোমবার

৬ জুলাই, ২০২৬ ২২ আষাঢ়, ১৪৩৩

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ১০:৪২

শেয়ার

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
ছবি: সংগৃহীত

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ফের আপিল শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি করছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী। তবে শুনানির জন্য রাষ্ট্রপক্ষ সময় চাইবে বলে জানা গেছে।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে টানা কয়েকদিন শুনানি হয় তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে। নির্বাচনের আগে অতীতের মতো পঞ্চদশ সংশোধনী নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না বলে তখন জানান সর্বোচ্চ আদালত। এখন ফের নতুন করে শুনানি শুরু হলো।

পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেন। হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল করা হয়।

প্রসঙ্গত, সুশাসনের জন্য নাগরিকের সম্পাদকসহ চার ব্যক্তি একটি আপিল করেন। নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পৃথক আপিল করা হয়।



banner close
banner close