বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের যুদ্ধ একটি আত্মত্যাগ, আত্মনিবেদন ও আত্মবিসর্জনের গল্প। কিন্তু এসব গল্প ঘিরে রয়েছে কিছু রূপকথার কাহিনি, যার রূপকার ছিলেন শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালের দীর্ঘ নয় মাসের যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহিদ হয়েছেন বলে যে পরিসংখ্যান সবার মুখে মুখে শোনা যায়, তা অনেকের কাছে অবাস্তব রূপকথার মতো মনে হয়। এই সংখ্যা সর্বপ্রথম শেখ মুজিবুর রহমানের মুখ থেকে বের হয়। ১৯৭২ সালের ৮ জানুয়ারি লন্ডনের এক সংবাদ সম্মেলনে তিনি এটি উল্লেখ করেন। এ ছাড়া দুই লক্ষ নারী ধর্ষিতা এবং এক কোটি বাংলাদেশি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল বলেও বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মুখে শোনা যায়। এসব পরিসংখ্যান নিয়ে নানা মহলে বিতর্ক রয়েছে।
প্রশ্ন উঠেছে, নয় মাসের যুদ্ধে ত্রিশ লক্ষ শহিদ ও দুই লক্ষ নারী ধর্ষণ আদৌ সম্ভব কি না। নাকি এসব তথ্য স্বার্থান্বেষী মহলের স্বার্থ হাসিলের জন্য ছড়ানো হয়েছে। মুক্তিযুদ্ধের শহিদদের প্রকৃত সংখ্যা কত এবং এক কোটি শরণার্থীর দাবির সত্যতা কতটুকু, তা নিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে প্রশ্ন রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলেন, শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তান থেকে ফিরে এক বিদেশি সাংবাদিককে নিহতের সংখ্যা তিন লাখ বলতে গিয়ে ভুলবশত তিন মিলিয়ন বলে ফেলেন। যা পরবর্তীতে যাচাই ছাড়াই আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বারবার প্রচারের ফলে প্রতিষ্ঠিত হয়ে যায়। তিনি আরও বলেন, তিন লাখ সংখ্যাটিও ত্রিশ লক্ষের মতোই ভিত্তিহীন।
বিশ্বের অন্যান্য বৃহত্তম যুদ্ধের সাথে তুলনা করে দেখা যায়, যেখানে বহু বছর যুদ্ধ চলেও এত প্রাণহানি হয়নি, সেখানে মাত্র নয় মাসে ত্রিশ লক্ষ মৃত্যু কীভাবে সম্ভব। অভিযোগ রয়েছে, এই সংখ্যা প্রচারের পেছনে ভারতের মিডিয়ার পরিকল্পিত ভূমিকা ছিল। পিনাকি ভট্টাচার্য বলেন, যুদ্ধের পর পুলিশের কাছে পাকিস্তানি বাহিনীর হাতে নিহতের অভিযোগ জমা পড়ে মাত্র দুই হাজার। তাঁর বিশ্লেষণ অনুসারে, ১৯৭১-এর মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা মাত্র দুই হাজার ছিল।
এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেওয়ার দাবির বিষয়েও প্রশ্ন রয়েছে। সেসময় বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় সাত কোটি। পিনাকি ভট্টাচার্য ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল প্রেম নাথ হুনের সাক্ষাৎকার উদ্ধৃত করে বলেন, ভারতে বাংলাদেশি শরণার্থীর সংখ্যা ছিল প্রায় নব্বই হাজার। দুই লক্ষ নারী ধর্ষণের বিষয়টিও বিতর্কের বাইরে নয়। বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতদের সংখ্যা নিয়েও প্রশ্ন রয়েছে।
১৯৭১ সালে বাংলাদেশ এক নতুন সূর্য দেখেছিল। অনুরূপভাবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও দেখা গেছে এক নতুন ভোরের আলো। ১৯৭১ যদি হয় জাতির অস্তিত্ব, তবে জুলাই যেন তার আবেগ। কিন্তু এই দুই ঘটনাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কেউ মুক্তিযুদ্ধকে বড় করে দেখাতে গিয়ে জুলাইকে খাটো করছেন, আবার কেউ জুলাইকে নিতান্তই একটি ক্ষুদ্র আন্দোলন বলে চালিয়ে দিয়েছেন।
সম্প্রতি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সংসদে ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য দেন। তিনি জুলাই ও মুক্তিযুদ্ধের তুলনা করাকে অন্যায় বলে উল্লেখ করেন। অন্যদিকে বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করেছেন।
১৯৭১ শুধু একটি বছর নয়, এটি একটি জাতির জন্মের ইতিহাস এবং আবেগের নাম। এই ইতিহাসের প্রতিটি সংখ্যা, দাবি ও বর্ণনা দেশের জাতিগত পরিচয়ের সাথে গভীরভাবে জড়িত। তাই ইতিহাসের এসব অধ্যায়ের তথ্য, পরিসংখ্যান ও বর্ণনা দিনের আলোর মতো স্বচ্ছ, নির্ভুল ও প্রশ্নাতীত হওয়া উচিত।
১৯৭১ যেমন এই জাতির অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ, তেমনি জুলাইও বহন করে এ জাতির রক্ত, সংগ্রাম ও আবেগের আরেকটি অধ্যায়। একটিকে অস্বীকার করে অন্যটিকে প্রতিষ্ঠা করা নয়। সত্য, স্বচ্ছতা ও দায়িত্বশীল ইতিহাসচর্চার মাধ্যমেই এই দুই অধ্যায়ের প্রকৃত মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরও পড়ুন:








