স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ-এর ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, একজন মানুষের অহংকার একটি দেশ ও একটি রাজনৈতিক দলকে ধ্বংস করতে পারে। এ ক্ষেত্রে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের কথা উল্লেখ করেন।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সোহেল তাজ পোস্টে শেখ হাসিনার ‘আমি এই বছরেই ফিরব’ বক্তব্যের প্রসঙ্গ টেনে লেখেন, ‘একজন মানুষের অহংকার একটি দেশ ও একটি রাজনৈতিক দলকে ধ্বংস করতে পারে। এর উদাহরণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার।’
পোস্টে তিনি দাবি করেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস এবং মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ-কে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, দেশ ছেড়ে যাওয়ার পরও শেখ হাসিনা দেশে ফেরার কথা বলে দলের নিরীহ নেতাকর্মীদের আরও ঝুঁকির মধ্যে ফেলছেন।
আরও পড়ুন:








