শনিবার

৪ জুলাই, ২০২৬ ২০ আষাঢ়, ১৪৩৩

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ২০:০৬

আপডেট: ৪ জুলাই, ২০২৬ ২০:২২

শেয়ার

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির জনগণকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার পাঠানো ওই চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়নমূলক যাত্রায় মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে এবং বিগত পাঁচ দশকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা ও ব্যাপক জনগণের সম্পর্কের মধ্য দিয়ে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারিতে রূপ নিয়েছে।

তিনি আরও জানান, চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির মধ্য দিয়ে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চিঠিতে প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন, আগামী দশকগুলোয় যুক্তরাষ্ট্র মহত্ত্বের পথে আরও এগিয়ে যাবে এবং তিনি ও বাংলাদেশ সরকার দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোয় অংশীদারি আরও শক্তিশালী ও গভীর করতে মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসনের সঙ্গে কাজ করে যাবেন। চিঠির শেষাংশে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও অব্যাহত সাফল্য এবং যুক্তরাষ্ট্রের বন্ধুসুলভ জনগণের জন্য স্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।



banner close
banner close