শুক্রবার

৩ জুলাই, ২০২৬ ১৯ আষাঢ়, ১৪৩৩

সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণে অভিযুক্ত একজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬ ১৩:২৩

শেয়ার

সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণে অভিযুক্ত একজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণের ঘটনায় জড়িতদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম।

গতকাল রাতে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামির নাম অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুর রহমান। ওই সময় তিনি ডিবি পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হন সুখরঞ্জন বালী। পরে তাকে ভারতের একটি কারাগারে পাঁচ বছর কাটাতে হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২২ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ৩২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন সুখরঞ্জন বালী।



banner close
banner close