বৃহস্পতিবার

২ জুলাই, ২০২৬ ১৮ আষাঢ়, ১৪৩৩

প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৬ ১১:৪২

শেয়ার

প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল
ছবি সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত একটি মামলার শুনানি শেষে আপিল বিভাগ এ রায় দেন।

রায়ের ফলে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে আর কোনো আইনি জটিলতা থাকছে না।

এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসনুল হক মিলন জানিয়েছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকট দূর করতে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতের নির্দেশে নিয়োগ কার্যক্রম স্থগিত ছিল।

আপিল বিভাগের সর্বশেষ রায়ের পর দীর্ঘদিন ধরে স্থগিত থাকা এই নিয়োগ কার্যক্রম পুনরায় শুরু করার পথ সুগম হলো।



banner close
banner close