বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫ আশ্বিন, ১৪৩৩

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১৭:৩২

শেয়ার

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
ছবি সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে আহসান হাবিব নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন।

সোমবার (২৯ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আহসান হাবিব।

১৫তম বিসিএস ট্যাক্সেশন ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। বিসিএস পরীক্ষায় তিনি নিজ ব্যাচে প্রথম স্থান লাভ করেন।

কর্মজীবনে তিনি কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়ম সংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন তিনি। অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম উল্কাগেমস থেকে বকেয়া কর আদায়ের উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আহসান হাবিব।

বর্তমানে তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।