সোমবার

২৯ জুন, ২০২৬ ১৫ আষাঢ়, ১৪৩৩

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬ ১২:০৭

শেয়ার

অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার
ছবি সংগৃহীত

জাতীয় সংসদে দেশের বর্তমান জুলাই-জুনভিত্তিক অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বরভিত্তিক ক্যালেন্ডার বছরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জনমুখী বাজেট ২০২৬-২৭ প্রস্তাবনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, অর্থবছরকে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্যালেন্ডার বছরের সঙ্গে মিলিয়ে করার প্রস্তাব সংসদে উপস্থাপন করবেন।

সংসদে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশের অর্থবছর জুলাই থেকে জুন পর্যন্ত হওয়ায় জুন মাসে বর্ষা, বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) উল্লেখযোগ্য অংশ তাড়াহুড়ো করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। তাঁর দাবি, এতে প্রকল্প বাস্তবায়নের পরিবর্তে অনিয়ম ও অপচয়ের সুযোগ সৃষ্টি হয় এবং জনগণ প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হয়।

তিনি বলেন, অর্থবছর ক্যালেন্ডার বছরের সঙ্গে সমন্বয় করা হলে উন্নয়ন ব্যয়ের বাস্তবায়নে আরও পরিকল্পিত পরিবেশ তৈরি হবে এবং সরকারি অর্থ ব্যবহারে অধিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।



banner close
banner close