রবিবার

২৮ জুন, ২০২৬ ১৪ আষাঢ়, ১৪৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির প্রায় দুই হাজার মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬ ১৭:৩৩

শেয়ার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির প্রায় দুই হাজার মামলা
ছবি সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ৯৮৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (২৭ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী রবিবার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক মিরপুর বিভাগে সর্বোচ্চ ৪৯২টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৯টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৮১টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩১২টি মোটরসাইকেল রয়েছে। ট্রাফিক মতিঝিল বিভাগে মামলা হয়েছে ৪১৭টি। যার মধ্যে ১২টি বাস, ১৫টি কাভার্ডভ্যান, ৮০টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৪৩টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত।

এছাড়া ট্রাফিক উত্তরা বিভাগে ২৯২টি মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯টি বাস, ১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজিচালিত অটোরিকশা ও ১১২টি মোটরসাইকেল। ট্রাফিক লালবাগ বিভাগে ২১৫টি মামলার মধ্যে ১৭টি বাস, ৮টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজিচালিত অটোরিকশা ও ১২৭টি মোটরসাইকেল রয়েছে।

অন্যদিকে ট্রাফিক গুলশান বিভাগে ১৯১টি, তেজগাঁও বিভাগে ১৪০টি, ওয়ারী বিভাগে ১২১টি এবং রমনা বিভাগে ১২০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানকালে আইন লঙ্ঘনকারী মোট ৪১৩টি গাড়ি ডাম্পিং এবং ১৪৬টি গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।



banner close
banner close