মালয়েশিয়া ও চীন সফর নিয়ে জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় বিরোধীদলীয় নেতাসহ সব সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৭ জুন) দুপুরে সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিকে দাঁড়িয়ে তিনি এই ধন্যবাদ জানান। এ সময় সভাপতির দায়িত্বে ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার বিদেশ সফর বিষয়ে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার বিষয়টি সংসদে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ তাদের বাংলাদেশের স্বার্থ দেখার দায়িত্ব দিয়েছে এবং তাদের শ্লোগান হলো ‘বাংলাদেশ ফার্স্ট’ বা সবার আগে বাংলাদেশ। তিনি জানান, এই সফরে তিনি দেশের স্বার্থ নিয়েই কথা বলেছেন এবং এখানে ব্যক্তিগত কোনো বিষয় নেই, তাই সফরের কোনো অর্জন হলে তা দেশ ও দেশের মানুষের অর্জন বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, সব সদস্য, বিশেষত বিরোধীদলীয় নেতা দেশের মানুষের পক্ষে কাজ করার ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছেন বলে তিনি তাকে এবং সব সদস্যকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন:








