শুক্রবার

২৬ জুন, ২০২৬ ১২ আষাঢ়, ১৪৩৩

‘১৪০০ বছর আগে হিন্দুদেরই দেশ ছিল’; সংসদে ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ১৪:৩৭

শেয়ার

‘১৪০০ বছর আগে হিন্দুদেরই দেশ ছিল’; সংসদে ফজলুর রহমান
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের জাতীয় সংসদে দেয়া এক বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

তিনি সংসদে বলেন,১২০৪ খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল! আজ থেকে ১৪০০ বছর আগে তো এটা হিন্দুদেরই দেশ ছিল! মুসলমানরা তো এই দেশে পরে এসেছে। তারা এ দেশের আদি বাসিন্দা।

তিনি আরো বলেন, ধর্ম ব্যবসায়ীরা রাম মন্দির হোক চায় না! হিন্দুরা তাদের ইচ্ছেমতো বড় করে মূর্তি বানাবে, মন্দির তৈরি করবে। তাতে অন্যদের আপত্তি থাকার কোনো কারণ নেই। যারা এগুলো নিয়ে বিতর্ক করছে, তারা আসলে ধর্মকে পুঁজি করে ব্যবসা করতে চায়। একদল মানুষ এখন সুফীবাদ ও উদার সংস্কৃতি না মেনে মাজার ভাঙতে চায়, মন্দির ভাঙতে চায়। এরা আসলে দেশকে মধ্যযুগের বর্বরতার দিকে এবং অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে।



banner close
banner close