শুক্রবার

২৬ জুন, ২০২৬ ১২ আষাঢ়, ১৪৩৩

মাদক নিয়ন্ত্রণে আসছে যুগোপযোগী সংশোধিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ১৩:৩৫

শেয়ার

মাদক নিয়ন্ত্রণে আসছে যুগোপযোগী সংশোধিত আইন: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত

আধুনিক যুগে বিদ্যমান পুরাতন আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে মাদক প্রতিরোধ আইন সংশোধনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দুই-একদিনের মধ্যে মাদক প্রতিরোধ আইনের সংশোধনী জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে সরকার কাজ করছে এবং কেবল আইন প্রয়োগ নয় বরং প্রতিরোধের মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

দেশের উন্নয়নে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে নারী ও শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদক নির্মূলে প্রশাসনকে আরও শক্তিশালী ও কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেন তিনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় দেশে মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করা হয় এই অনুষ্ঠানে।



banner close
banner close