বৃহস্পতিবার

২৫ জুন, ২০২৬ ১১ আষাঢ়, ১৪৩৩

দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬ ১৪:৪৬

আপডেট: ২৫ জুন, ২০২৬ ১৪:৪৮

শেয়ার

দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি সংগৃহীত

দেশের ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র সরবরাহের পাশাপাশি মাদক মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তারের কারণে বিপুলসংখ্যক মানুষ মাদকাসক্ত হয়ে পড়েছে। বিদ্যমান মাদক আইনে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করে তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো সম্ভব হচ্ছে না, কারণ মাদকচক্রগুলো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও কর্মকর্তাদের কাছে কোনো অস্ত্র নেই। এ পরিস্থিতি মোকাবিলায় মাদক আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং একটি আইনি কাঠামো প্রণয়নের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন। চলতি সংসদেই এ–সংক্রান্ত প্রস্তাব উঠতে পারে বলে তিনি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় মাদকের ৮০ হাজার মামলা পেন্ডিং রয়েছে এবং বিভিন্ন জেলায় আরও অনেক মামলা ঝুলে আছে। এ বিপুলসংখ্যক মামলার বিচার প্রথাগত পদ্ধতিতে সম্পন্ন করা কঠিন বলে মন্তব্য করে তিনি জানান, মাদক মামলার বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রথাগত আদালতেও বিচারকাজ চলবে বলে তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রগুলোকে উৎসাহিত করার অংশ হিসেবে ৭৩টি কেন্দ্রকে এক কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রকে অনুদানের চেক হস্তান্তর করা হয়।



banner close
banner close