বুধবার

২৪ জুন, ২০২৬ ১০ আষাঢ়, ১৪৩৩

দুপুরের মধ্যে ১৬ অঞ্চলে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ০৮:১৫

শেয়ার

দুপুরের মধ্যে ১৬ অঞ্চলে ঝড়ের আভাস
ছবি সংগৃহীত

দুপুরের মধ্যে দেশের ১৬টি অঞ্চলে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসের বলা হয়েছে এ তথ্য।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।



banner close
banner close