আগামী ২০২৭ শিক্ষাবর্ষের স্কুল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ‘ইনকিলাব মঞ্চ’ এর মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নাম ও তাঁর বীরত্বগাথা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের বিষয়বস্তু চূড়ান্ত করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের কারিকুলাম ও বই মুদ্রণের প্রাথমিক প্রক্রিয়া ইতোমধ্যে চূড়ান্ত ধাপে রয়েছে। ফলে একদম শেষ মুহূর্তে এসে নতুন কোনো বিষয় বা ঐতিহাসিক চরিত্রের জীবনী এতে যুক্ত করার কারিগরি সুযোগ নেই।
এনসিটিবি কর্মকর্তারা আরো জানিয়েছেন,এই মুহূর্তে নতুন করে কোনো সংযোজন বা বিয়োজন করতে গেলে পুরো পাঠ্যক্রমের প্রকাশনা প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। মূলত এই কারিগরি জটিলতা এবং সময় স্বল্পতার কারণেই ২০২৭ সালের বইয়ে তাঁর নাম অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না
আরও পড়ুন:








