মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬ ০৭:৫৬

শেয়ার

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস
ছবি সংগৃহীত

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় মঙ্গলবার দুপুর ১টার মধ্যে ঢাকাসহ ১৫টি জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত এই সতর্কবার্তা কার্যকর থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে।



banner close
banner close