বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫ আশ্বিন, ১৪৩৩

রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকায় ৪ মাত্রার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ২২:১৯

শেয়ার

রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকায় ৪ মাত্রার ভূমিকম্প
ছবি সংগৃহীত

রাজধানী ঢাকাসহ এর পার্শ্ববর্তী এলাকায় ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁও থেকে ১৬ কিলোমিটার পূর্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়।

ভলকানো ডিসকভারের প্রতিবেদন অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৬ কিলোমিটার গভীরে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনের ফলে রাজধানীর বহুতল ভবনগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানমালের নিরাপত্তার স্বার্থে অনেক অধিবাসী দ্রুত বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে এই ভূমিকম্পের ফলে রাজধানী বা এর আশপাশের কোথাও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি জুন মাসে এ নিয়ে চতুর্থবার দেশে ভূমিকম্প অনুভূত হলো। এর আগে ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়া গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রা এবং ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।