সোমবার

২২ জুন, ২০২৬ ৮ আষাঢ়, ১৪৩৩

প্রাথমিক বিদ্যালয়ে ৫০ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১৬:২০

আপডেট: ২২ জুন, ২০২৬ ১৬:২১

শেয়ার

প্রাথমিক বিদ্যালয়ে ৫০ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি
ছবি: সংগৃহীত

আগামী ৩ মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ৫১ জনকে ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২৭-২৮ অর্থবছরে শিক্ষাখাতে জিডিপির সাড়ে ৩ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে ৪ শতাংশ বরাদ্দ দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার।

এ সময় আ ন ম এহছানুল হক মিলন তার বক্তব্যে উল্লেখ করেন, এবারের এইচএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া মাদারাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে যেসব বিষয়ে পাঠ্যক্রম ও বিষয়বস্তু অভিন্ন, সেসব বিষয়েও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হবে।



banner close
banner close