সোমবার

২২ জুন, ২০২৬ ৮ আষাঢ়, ১৪৩৩

খেলাধুলার পাশাপাশি পড়ালেখাকেও এগিয়ে নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ২১:৫৫

আপডেট: ২০ জুন, ২০২৬ ২১:৫৬

শেয়ার

খেলাধুলার পাশাপাশি পড়ালেখাকেও এগিয়ে নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

শুধু খেলাধুলা নয়; পড়ালেখার পাশাপাশি গান, বাজনা, আবৃত্তি, সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন কাজে যুক্ত হতে প্রাথমিক শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন– খেলতে হবে মেসিদের মতো, যেতে হবে তাদের পর্যায়ে। এ সময় নানা উদ্ভাবনের পাশাপাশি ভবিষ্যতে দেশে আরও ভালো নেতৃত্ব গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

টুর্নামেন্টের ফাইনালে বালক ক্যাটাগরিতে অংশ নেয় ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে ১-০ তে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় বরিশাল বিভাগ।

বালিকা ক্যাটাগরিতে অংশ নেয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজশাহীর পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৪-২ গোলের ব্যবধানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় জোরগাছা ইউনাইটেড।



banner close
banner close