বৃহস্পতিবার

১৮ জুন, ২০২৬ ৪ আষাঢ়, ১৪৩৩

গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিতে সংস্কারে সরকারের উদ্যোগ: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ১৬:০৩

শেয়ার

গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিতে সংস্কারে সরকারের উদ্যোগ: তথ্যমন্ত্রী
ছবি সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সব অংশীজনকে সম্পৃক্ত করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে সরকার।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, সরকার সমন্বয়কারীর ভূমিকা পালন করবে এবং গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে নিয়ে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, এটি প্রথমবারের মতো গণমাধ্যমের সংশ্লিষ্ট সব অংশীজনকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে, যা সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করবে এবং সংস্কারে অংশীজনদের মতামতকে গুরুত্ব দেবে বলেও তিনি জানান।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরা প্রয়োজন, যাতে সেগুলো সংশোধন করা যায়। তিনি আরও বলেন, সমালোচনা হতে হবে তথ্যভিত্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট। এতে সরকার ও গণমাধ্যমের মধ্যে জবাবদিহিতা ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা গণমাধ্যম সংস্কার, সম্পাদকীয় স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের সম্ভাব্য কাঠামো নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। এই কর্মশালা গণমাধ্যম খাতে সংস্কারের লক্ষ্যে সরকারের সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।



banner close
banner close