দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ঢাকার পার্শ্ববর্তী ও দেশের দক্ষিণাঞ্চলের ১০টি জেলা নতুন করে রেল যোগাযোগের আওতায় আসছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রেল মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, কানেক্টিভিটি ও সেবার মান নিয়ে পর্যালোচনাপূর্বক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে তিনি জানান।
শেখ রবিউল আলম রবি আরও জানান, আখাউড়া-সিলেট এবং সিরাজগঞ্জ-বগুড়া রুটসহ বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ধীরাশ্রমে একটি আইসিডি কনটেইনার প্রকল্প অনুমোদন পেয়েছে এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথে মিটারগেজ ও ব্রডগেজের সমন্বয়ে কাজ এগিয়ে চলছে।
নতুন করে রেল যোগাযোগের আওতায় আসতে যাওয়া জেলাগুলো হলো শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুর।
আরও পড়ুন:








