বিশ্ব সাহিত্যের মর্যাদাপূর্ণ মঞ্চে এক অনন্য উচ্চতায় পৌঁছালো বাংলা ভাষা ও সাহিত্য। আন্তর্জাতিকভাবে পরিচিত ফরাসি জ্ঞানকোষ ও অভিধান প্রকাশনা প্রতিষ্ঠান ‘লারুস’-এর প্রকাশিত বিশ্ব সাহিত্য অভিধান ‘দিকসিওনের মোঁদিয়াল দে লিতেরাত্যুর’-এ প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম ও তাঁর অমর সৃষ্টিসমূহ।
একইসাথে ফ্রান্সের বিখ্যাত প্রকাশনা সংস্থা 'রবার্ট লাফন্ট' কর্তৃক প্রকাশিত আন্তর্জাতিক সাহিত্য অভিধানেও কবি নজরুলের নাম ও তার অমর সৃষ্টিগুলোর বিবরণ বিশদভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফরাসি এই প্রকাশনাগুলোর তথ্য অনুযায়ী, কাজী নজরুল ইসলামকে বাংলা ভাষার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি হিসেবে তুলে ধরা হয়েছে।
সেখানে তাঁর জীবন, বিদ্রোহী চেতনা ও সাহিত্যিক অবদানকে বৈশ্বিক প্রেক্ষাপটে মূল্যায়ন করা হয়েছে এবং তিনি যে বিশ্বজুড়ে “পোএৎ র্যবেল্” বা “বিদ্রোহী কবি” নামে বিশেষভাবে সমাদৃত, তা উল্লেখ করা হয়েছে। দীর্ঘ গবেষণা ও সূক্ষ্ম যাচাই-বাছাইয়ের পর আন্তর্জাতিক বিচারক প্যানেল বাংলা সাহিত্যের এই কালজয়ী স্রষ্টার সৃষ্টিকে মর্যাদাপূর্ণ এই তালিকায় স্থান দেয়ার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন:








