মঙ্গলবার

১৬ জুন, ২০২৬ ২ আষাঢ়, ১৪৩৩

ঢাকার তিন বাস টার্মিনাল শহরের বাইরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬ ১৬:১৯

আপডেট: ১৫ জুন, ২০২৬ ১৬:২৯

শেয়ার

ঢাকার তিন বাস টার্মিনাল শহরের বাইরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার দীর্ঘস্থায়ী যানজট সমস্যা সমাধান ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল শহরের বাইরে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সচিবালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই প্রশাসকের সঙ্গে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নতুন পরিকল্পনা অনুযায়ী, সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে, গুলিস্তান টার্মিনাল কেরানীগঞ্জে এবং মহাখালী টার্মিনাল পূর্বাঞ্চলে স্থানান্তর করা হবে। একইসঙ্গে শহরের ভেতরে আন্তঃজেলা বাসের প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে নির্ধারিত তিনটি স্থানকে মূল বাস টার্মিনাল হিসেবে ব্যবহার করা হবে।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকার ট্রাফিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে এবং নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।



banner close
banner close