জাতীয় সংসদে বাজেট আলোচনায় বিরোধী দল জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্যদের হিজাব ও পর্দা পরিধানের রীতি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় চরম হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এই বিতর্কিত মন্তব্য করেন।
মনিরুল হক চৌধুরী ২০০১ সালের একটি পারিবারিক দাওয়াতের প্রসঙ্গ টেনে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও তাঁর স্ত্রীর বোরকা পরা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “ঢুকার পর দেখি, একটা কিছু হাঁটতেছে। আমি বলি তাহের ভাই ভাবি কই? উনি বলেন, ‘এই যে!’ তখন বলি, ‘আপনি যে বদলায়ে আনেন নাই, এটা কেমনে বুঝবো?’
এই পর্যায়ে জামায়াতের বোরকা ও নিকাব পরিহিত নারী সংসদ সদস্যদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “দুজনের বক্তৃতা শুনেছি, আগামীতে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা? আপনারা এদিকে (নিজেদের দিকে) দেখতে পারেন, আমরা এই দিকে দেখলে কী আছে বুঝবোনা, সেটা তো ঠিক না।”
এই বক্তব্য দেয়ার পরপরই সংসদ উত্তপ্ত হয়ে ওঠে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্যের আপত্তিকর অংশটুকু সংসদীয় রেকর্ড থেকে বাদ (এক্সপাঞ্জ) দেয়ার নির্দেশ দেন।
আরও পড়ুন:








