বৃহস্পতিবার

১ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

বৈশ্বিক শান্তি সূচক ২০২৬: ভারতকে পেছনে ফেলে দক্ষিণ এশিয়ায় চতুর্থ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬ ১৪:২৮

শেয়ার

বৈশ্বিক শান্তি সূচক ২০২৬: ভারতকে পেছনে ফেলে দক্ষিণ এশিয়ায় চতুর্থ বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (IEP) প্রকাশিত ২০২৬ সালের বৈশ্বিক শান্তি সূচকে (GPI) দক্ষিণ এশিয়ায় বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের। এই সূচকে প্রতিবেশীদের পেছনে ফেলে দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ হিসেবে অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে ২.২২৬ স্কোর নিয়ে বাংলাদেশ ১১৭তম স্থানে রয়েছে। অন্যদিকে, এই অঞ্চলের অন্যতম প্রভাবশালী দেশ ভারত ১২৭তম স্থানে নেমে গিয়ে দক্ষিণ এশিয়ায় ৫ম অবস্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ায় বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে ভুটান (বিশ্বে ১৬তম), এবং দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও নেপাল। সামাজিক নিরাপত্তা, অভ্যন্তরীণ সংঘাত ও সামরিকীকরণ—এই ৩টি প্রধান ক্ষেত্রের ২৩টি সূচক বিশ্লেষণ করে প্রতি বছর এই বিশ্ব শান্তি সূচক নির্ধারণ করা হয়।