শুক্রবার

১৯ জুন, ২০২৬ ৫ আষাঢ়, ১৪৩৩

শাহবাগ থানার ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১৫:০৮

আপডেট: ১৩ জুন, ২০২৬ ১৫:০৮

শেয়ার

শাহবাগ থানার ধর্ষণ মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকার শাহবাগ থানায় করা এক ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার র‍্যাব-৭ চট্টগ্রাম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার বালি আর্কিড শপিংমল এলাকায় অভিযান চালিয়ে তুর্য দে (২৫) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়,তুর্য দের বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে। মামলায় এক নারী অভিযোগ করেছেন,গত ২৬ মে ঢাকার একটি হোটেলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের কথা বললে আসামি তা অস্বীকার করেন এবং ভয়ভীতি দেখান।

র‍্যাবের ভাষ্য,গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে মামলার পলাতক আসামি তুর্য দে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-৭ চট্টগ্রাম ও র‍্যাব-১৪ ময়মনসিংহের যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম.মোজাফ্ফর হোসেন বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকবাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close