শনিবার

১৩ জুন, ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬ ১০:৩০

শেয়ার

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজারে পৌঁছেছেন। সকাল পৌনে ১০টার দিকে তাকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান-ও সফরসঙ্গী হিসেবে রয়েছেন। কক্সবাজার সফরে বৃক্ষরোপণ, খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার পর রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী, কক্সবাজার পৌঁছে সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় অংশগ্রহণ এবং সন্ধ্যায় একটি সুধী সমাবেশে বক্তব্য প্রদান।

এ ছাড়া সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন করবেন। পাশাপাশি কক্সবাজারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করারও কথা রয়েছে।



banner close
banner close