মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

নভেম্বরে চালু হবে রূপপুরের প্রথম ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ১৪:২২

শেয়ার

নভেম্বরে চালু হবে রূপপুরের প্রথম ইউনিট
ছবি সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, আগামী নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা সম্ভব হবে। শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে হাতে সময় খুব বেশি নেই, তাই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

ক্যাপাসিটি চার্জ প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিগত সরকার এ খাতে বড় ধরনের আর্থিক বোঝা রেখে গেছে। তবে বর্তমান সরকার তাৎক্ষণিকভাবে সবকিছু পরিবর্তন করতে পারছে না, কারণ বিষয়গুলো আইনি প্রক্রিয়ার সঙ্গে জড়িত। তিনি জানান, আইন মন্ত্রণালয় বিষয়গুলো পর্যালোচনা করছে এবং বিদ্যমান চুক্তিগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, উৎপাদন ও সঞ্চালনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিতরণ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় সরবরাহ ব্যবস্থায় ঘাটতি রয়ে গেছে। বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা ঠিক থাকলেও কার্যকর সমন্বয়ের অভাবে এই ঘাটতি তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, বিগত সরকার বিদ্যুৎ খাতে ব্যাপক সম্প্রসারণ এবং প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছানোর উদ্যোগ নিলেও বিতরণ ব্যবস্থার সঙ্গে কার্যকর সমন্বয় নিশ্চিত করা হয়নি।



banner close
banner close