বৃহস্পতিবার

১ অক্টোবর, ২০২৬ ১৬ আশ্বিন, ১৪৩৩

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সঠিক হয়নি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ১২:৩১

শেয়ার

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সঠিক হয়নি: জামায়াত আমির
ছবি সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান লেখেন, তদন্তের মাধ্যমে অবহেলা বা অপরাধ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। কিন্তু তা না করে হাসপাতালটির লাইসেন্স বাতিল করায় শেষ পর্যন্ত ক্ষতি জনগণেরই হলো। তিনি আরও উল্লেখ করেন, এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করেন এবং নার্সিং কোর্সও চালু রয়েছে।

জামায়াত আমির শিক্ষার্থী ও জনগণের স্বার্থে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

এর আগে গত ২৭ মে সকালে আদ্-দ্বীন হাসপাতালে তিন ঘণ্টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয়। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়।