মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

কুমিল্লা ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ১১:৪৯

আপডেট: ১২ জুন, ২০২৬ ১১:৫০

শেয়ার

কুমিল্লা ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ
ছবি : সংগৃহীত

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক) এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন বৃহস্পতিবার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী,উদবাতুল বারী আবুকে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। 'কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ আইন,২০২৬' এর ধারা ৮(১) অনুযায়ী এ নিয়োগ দেয়া হয়।

অন্যদিকে মো.আবুল কালাম আজাদকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ‘রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইন,২০১৮’ এর ধারা ৫(২) অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

এর আগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন যুগ্ম সচিব এস এম তুহিনুর আলম। অন্য আদেশে তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মো.আবুল কালাম আজাদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,নবনিযুক্ত দুই চেয়ারম্যানকে অন্য যেকোনো পেশা,ব্যবসা কিংবা সরকারি,আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



banner close
banner close