পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন হাজি। বাংলাদেশ সময় ১২ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি মাধ্যমে ৪৮ হাজার ২০২ জন দেশে ফিরেছেন।
এয়ারলাইনসভিত্তিক তথ্যে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২১ হাজার ৯২০ জন, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৮৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৩৮০ জন হাজিকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইন্সে সৌদি আরব ত্যাগ করেছেন ৩ হাজার ৩১১ জন।
এ পর্যন্ত ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে মোট ১২৩টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৫টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
এ বছর হজে গিয়ে সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন ৬২ হাজার ২৪৩ জন বাংলাদেশি হাজি। একই সময়ে সৌদিতে মৃত্যুবরণ করেছেন ৪৯ জন।
হজযাত্রীদের সৌদিগামী প্রথম ফ্লাইট পরিচালিত হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ২১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে এবং তা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
আরও পড়ুন:








