বৃহস্পতিবার

১১ জুন, ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুন, ২০২৬ ১২:২৭

আপডেট: ১১ জুন, ২০২৬ ১২:২৮

শেয়ার

বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এসময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম,মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি,প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এস.এম.হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।



banner close
banner close