মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬ ১২ শ্রাবণ, ১৪৩৩

বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে নতুন বাজেটে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ২০:২৮

আপডেট: ১০ জুন, ২০২৬ ২০:৪৯

শেয়ার

বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে নতুন বাজেটে
ছবি: সংগৃহীত

আগামীকাল ১১ জুন জাতীয় সংসদে পেশ হতে যাওয়া ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কোনো প্রশ্ন ছাড়াই কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ বৈধ করার ঢালাও সুযোগ ফিরিয়ে আনা হচ্ছে।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ও সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। মূলত দেশের আবাসন খাত (ফ্ল্যাট ও জমি ক্রয়), শিল্পায়ন এবং উৎপাদনমুখী খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই এই সুযোগ দেয়া হচ্ছে।

সুনির্দিষ্ট কর পরিশোধ সাপেক্ষে এই অর্থ বিনিয়োগ করা হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) বা অন্য কোনো সংস্থা অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না।

তবে বাজেট ঘোষণার আগেই এই সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিবিদ ও সুশীল সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB) এর তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই আইন সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে এবং দেশে দুর্নীতিকে আরও বেশি উৎসাহিত করবে।



banner close
banner close