কোনো প্রবাসী বা দেশি নাগরিক বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনতে পারলে তাকে ১.৫ শতাংশ পরামর্শ ভাতা বা প্রণোদনা দেয়া হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী জানান, দেশের অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং রেমিট্যান্সের পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার এই বিশেষ পদক্ষেপ নিয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে সরকার ব্যবসা নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ও সহজতর করেছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার্থে নতুন 'আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯' হালনাগাদ করার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই যুগান্তকারী উদ্যোগের ফলে প্রবাসীরা বৈধ উপায়ে দেশে বড় বিনিয়োগ টানতে আরও বেশি উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:








