আগামী স্থানীয় সরকার নির্বাচনে দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যক্তি পর্যায়ে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন সরকারের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা নিশ্চিত করেন।
উপদেষ্টা জানান, যেহেতু স্থানীয় সরকার নির্বাচনগুলো নির্দলীয় কাঠামোতে অনুষ্ঠিত হয়, তাই যে কেউ নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তবে এক্ষেত্রে একটি মূল শর্ত জুড়ে দেয়া হয়েছে; আর তা হলো—নির্বাচনী প্রচারণায় কোনোভাবেই 'আওয়ামী লীগ' নাম, দলের কথা কিংবা কোনো দলীয় স্লোগান ব্যবহার করা যাবে না।
আরও পড়ুন:








