মঙ্গলবার

৯ জুন, ২০২৬ ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

এক দশক পর অনুমোদন পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ১৭:৫৪

শেয়ার

এক দশক পর অনুমোদন পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
ছবি: সংগৃহীত

সাবেক হাসিনা সরকারের আমলে ভারতের আপত্তির মুখে আটকে থাকা ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অবশেষে অনুমোদিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের আগে আজ মঙ্গলবার নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় প্রকল্পটি উত্থাপন করা হচ্ছে।

চট্টগ্রামের আনোয়ারায় ৭৮৩ একর জমিতে এই জোন গড়ে তুলতে ২,৪৬৭ কোটি টাকা দেবে চীন এবং বাকি টাকা দেবে বাংলাদেশ সরকার।

​এই মেগা প্রকল্পের কাজ ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০৩১ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে দেশে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বিনিয়োগ আসবে এবং প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে।

ইতিমধ্যে চামড়া, হালকা প্রকৌশল, কেমিক্যাল ও মেডিক্যাল যন্ত্রপাতিসহ বিভিন্ন খাতের শতাধিক চীনা প্রতিষ্ঠান এখানে কারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছে।

​প্রকল্পের আওতায় গ্যাস-বিদ্যুৎ সংযোগ, সড়ক, সীমানাপ্রাচীর ও জেটিসহ প্রয়োজনীয় প্রাথমিক অবকাঠামো নির্মাণ করা হবে।



banner close
banner close