মঙ্গলবার

২৩ জুন, ২০২৬ ৯ আষাঢ়, ১৪৩৩

দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সৈনিকদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুন, ২০২৬ ১০:২৬

শেয়ার

দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সৈনিকদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ বিসর্জন দেয়া সৈনিকদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার মস্কোতে অজ্ঞাত সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিন দিনের সফরে বর্তমা‌নে রাশিয়া অবস্থান কর‌ছেন পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া, সোমবার মস্কোতে খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনু‌ষ্ঠিত হয়।



banner close
banner close