হাম ও রুবেলার টিকা যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার একটি আদালত।
সোমবার (৮ জুন) ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বাদী হয়ে দণ্ডবিধির বিভিন্ন ধারায় এই মামলার আবেদন করেন। আবেদনে অভিযোগ করা হয়, টিকা আমদানিতে বিলম্বের কারণে দেশব্যাপী মহামারি পরিস্থিতি তৈরি হয়েছে এবং শিশুমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।
শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রেখে পরবর্তীতে আবেদনটি খারিজ করে দেন।
মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী সালাউদ্দিন লস্কর জানান, বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাওয়া হবে কি না, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।
আরও পড়ুন:








