ছবি: সংগৃহীত
উচ্চ আদালতে রামিসা হত্যায় ট্রাইব্যুনালের দেয়া রায় বহাল থাকার প্রত্যাশা জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রামিসা হত্যার রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ প্রত্যাশার কথা জানান।
তিনি বলেন, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ছয় কার্যদিবসের মধ্যে রায় দেয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনে কত দিনের মধ্যে বিচার শেষ করতে হবে এর কোনো বিধান নেই। হাইকোর্টে এ মামলার নথি পৌঁছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে।
আরও পড়ুন:








