ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ গত মে মাসে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৩৮ হাজার ২৮৪টি মামলা করেছে। এর মধ্যে ৬৭২টি মামলা হয়েছে এআই ভিত্তিক এনফোর্সমেন্টের মাধ্যমে। যার মাধ্যমে মোট ৮ কোটি ৭১ লক্ষ ৫৬ হাজার ৫০১ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন)। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
তিনি বলেন, ট্রাফিক বিভাগ মে ২০২৬ মাসে ব্যাপক তৎপরতা চালিয়ে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৩৮ হাজার ২৮৪টি মামলা করেছে। এর মধ্যে ৬৭২টি মামলা হয়েছে এআই ভিত্তিক এনফোর্সমেন্টের মাধ্যমে। মোট ৮ কোটি ৭১ লক্ষ ৫৬ হাজার ৫০১ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডিএমপির বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ আদালত কর্তৃক মে ২০২৬ মাসে সড়ক পরিবহন আইন সংক্রান্তে ৩৩৭ টি মামলা নিষ্পতি করা হয়েছে। যার মধ্যে ১ জনকে কারাদন্ডসহ অন্যদের ক্ষেত্রে সর্বমোট ৬ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।,
এছাড়া মে ২০২৬ মাসে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক ফৌজদারি ৫২০৯ টি ফৌজদারী মামলা নিষ্পত্তি করা হয়। যার মধ্যে ৫৯৫৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং সর্বমোট ২২ লক্ষ ৬৫ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে রামিসা হত্যাকাণ্ডসহ রাজধানীতে হওয়া সাম্প্রতিক বেশ কয়েকটি আলোচিত ঘটনার বিষয়েও ডিএমপির তৎপরতা সম্পর্কে ব্রিফিংয়ে তুলে ধরেন মোসলেহ্ উদ্দিন আহমদ।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ শামসুল হকসহ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।,
আরও পড়ুন:








