সোমবার

১ জুন, ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

অসুস্থতার কারণে দীপেন দেওয়ানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুন, ২০২৬ ১৩:১৬

শেয়ার

অসুস্থতার কারণে দীপেন দেওয়ানের পদত্যাগ
ফাইল ছবি

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। এর ফলে মন্ত্রণালয়ের নিয়মিত ও গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

চিঠিতে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের গতি অব্যাহত রাখার স্বার্থে বর্তমান পদে বহাল থাকা সমীচীন হবে না বলে তিনি মনে করেন। এ কারণে তিনি মন্ত্রীর পদ থেকে অব্যাহতি গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।

পদত্যাগপত্রে সরকারের কার্যক্রম নির্বিঘ্ন ও গতিশীল রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বর্তমানে পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

দীপেন দেওয়ান পার্বত্য জেলা রাঙামাটি থেকে নির্বাচিত সংসদ সদস্য।



banner close
banner close