নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে রোববার (৩১ মে) সন্ধ্যার মধ্যে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের রোববার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ওই তিন জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একই সময়সীমায় সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোর পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো স্থানে ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:








