বুধবার

১২ আগস্ট, ২০২৬ ২৮ শ্রাবণ, ১৪৩৩

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মে, ২০২৬ ১১:২৩

শেয়ার

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ
ছবি সংগৃহীত

ঈদুল আজহার দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকেই রাজধানী ছেড়ে গ্রামের পথে রওনা হচ্ছেন বহু মানুষ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে যাত্রীদের উল্লেখযোগ্য ভিড় লক্ষ করা গেছে।

কাজের ব্যস্ততা ও ছুটির সীমাবদ্ধতার কারণে যারা ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা আজ গ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। এ ছাড়া অনেকে ঈদের প্রথম দিন ঢাকায় নিজ পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিনে আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করছেন।

যাত্রীরা জানান, সড়কে যানজট তুলনামূলকভাবে কম থাকায় এবার ভ্রমণ অনেকটা স্বস্তিদায়ক হচ্ছে। নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে।



banner close
banner close