বৃহস্পতিবার

২৮ মে, ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে, ২০২৬ ১৪:৩৬

শেয়ার

জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ছবি সংগৃহীত

ঈদুল আজহার নামাজ শেষে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৮ মে) সকালে গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বক্তব্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই নীতিতে বিশ্বাস রেখে সরকার সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে চায়। জাতির কল্যাণে আল্লাহর কাছে দোয়া করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের নামাজের পর জিয়া উদ্যানে গিয়ে তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতার কবর জিয়ারত করেন। এরপর তিনি বনানী কবরস্থানে তাঁর ভ্রাতা আরাফাত রহমান কোকোর কবর এবং সামরিক কবরস্থানে শ্বশুরের কবর জিয়ারত করেন। পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরও জিয়ারত করেন তিনি।



banner close
banner close