বৃহস্পতিবার

২৮ মে, ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঈদগাহে প্রধানমন্ত্রীর সঙ্গে মুসল্লিদের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে, ২০২৬ ১১:৪৭

শেয়ার

ঈদগাহে প্রধানমন্ত্রীর সঙ্গে মুসল্লিদের শুভেচ্ছা বিনিময়
ছবি সংগৃহীত

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি মুসল্লিদের সঙ্গে করমর্দন ও কোলাকুলি করেন। সরকারপ্রধানকে সামনাসামনি পেয়ে উপস্থিত জনসাধারণের অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং শুভেচ্ছা বিনিময়ের জন্য তাঁর কাছে ভিড় করেন।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা মুহাম্মদ আবদুল মালেক ইমামতি করেন। নামাজে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন।

এ ছাড়া প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক প্রতিনিধি এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও জামাতে শরিক হন।



banner close
banner close